Logo

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়লেন অভিনেত্রী ভাবনা

profile picture
বিনোদন প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৪:৪২
প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়লেন অভিনেত্রী ভাবনা
ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও চিত্রশিল্পী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কনে নিজের সৃজনশীলতা প্রকাশ করে চলেছেন। বিশেষ করে কাককে ঘিরে তার আঁকা ছবি ও ভালোবাসা নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই আলোচনা তৈরি হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা এবং কাকের প্রতি তার অনন্য ভালোবাসার কথা তুলে ধরেন।

নিজের অভিনীত সিনেমা ‘পায়েল’ নিয়ে মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নেন ভাবনা। সেখানে রেড কার্পেটে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে তিনি পরেছিলেন সবুজ বেনারসি গাউন। তবে পোশাকের পাশাপাশি আলোচনায় আসে তার কাক নিয়ে আগ্রহও।

বিজ্ঞাপন

ভাবনা জানান, কাকের প্রতি ভালোবাসার শুরুটা একেবারে শৈশব থেকে। পুরান ঢাকায় বড় হওয়ায় ছোটবেলায় সবচেয়ে বেশি যে পাখিটি তার চোখে পড়েছে, সেটি ছিল কাক। সেই প্রথম দেখাতেই পাখিটির প্রতি এক ধরনের টান তৈরি হয়, যা সময়ের সঙ্গে ভালোবাসায় রূপ নেয়।

কাক নিয়ে সামাজিক মাধ্যমে হওয়া ট্রল ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, এই পাখিকে কেন্দ্র করে তিনি নিয়মিত ছবি আঁকেন এবং বিদেশের মঞ্চেও নিজের এই ভালোবাসা তুলে ধরেছেন।

তার ভাষায়, “আপনারা কাক নিয়ে যেভাবে কথা বলেন, আমি চাই বরং তাদের ভালোবাসুন। বারান্দায় খাবার বা পানি দিন।”

বিজ্ঞাপন

সমালোচকদের উদ্দেশ্যে তিনি আরও জানান, তিনি প্রতিশোধে বিশ্বাস করেন না। সবকিছু প্রকৃতি ও সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেন। তার বিশ্বাস, প্রকৃতির বিচারই সবচেয়ে কঠিন।

মস্কো উৎসবে বেনারসি গাউন পরার বিষয়ে ভাবনা বলেন, বিদেশে গেলে তিনি নিজেকে শুধু ব্যক্তি হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবেই ভাবেন। সবুজ বেনারসির মাধ্যমে তিনি বাংলাদেশের পতাকার রঙের প্রতিফলন ঘটাতে চেয়েছেন। পাশাপাশি দেশীয় বেনারসি যাতে আন্তর্জাতিক পর্যায়েও জায়গা করে নেয়, সেটাই তার প্রত্যাশা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD