‘দিদি যেখানে আমি সেখানে’ বলা ইমন চক্রবর্তী এবার বিজেপির মঞ্চে

তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এবার আলোচনায় বিজেপির একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে।
বিজ্ঞাপন
ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রাক্কালে শনিবার কলকাতায় অনুষ্ঠিতব্য শপথ গ্রহণ অনুষ্ঠানে সংগীত পরিবেশনের জন্য ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের মূল পর্ব শুরুর আগে একটি সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
বিজ্ঞাপন
ইমন চক্রবর্তী দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। রাজ্য সরকারের কাছ থেকে তিনি ২০২২ সালে ‘বঙ্গভূষণ’ এবং ২০২৪ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা পান। গত নির্বাচনের আগেও তাকে সরকারের পক্ষে প্রচারণা ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় দেখা গেছে। এক জনসভায় তিনি মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে বলেছিলেন, “দিদি যেখানে আমি সেখানে”।
নির্বাচনের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেলেও সামাজিক মাধ্যমে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি এই সংগীতশিল্পী।
বিজ্ঞাপন
সূত্র: হিন্দুস্তান টাইমস








