Logo

শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ সাধারণ সম্পাদকে মুক্তি

profile picture
বিনোদন প্রতিবেদক
৮ মে, ২০২৬, ২০:০৫
শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ সাধারণ সম্পাদকে মুক্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

বিজ্ঞাপন

বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এক প্যানেলে থাকছেন বাপ্পারাজ ও মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরীর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বাপ্পারাজ এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি। অন্যদিকে রুমানা ইসলাম মুক্তি ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানিয়ে মুক্তি বলেন, তার প্রয়াত মা, প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা সবসময় চাইতেন তিনি শিল্পীদের কল্যাণে বড় দায়িত্ব পালন করুন। মায়ের সেই ইচ্ছা পূরণ করতেই তিনি সমিতির নেতৃত্বে আসতে চান।

এদিকে সভাপতি পদে বাপ্পারাজের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়েও চলচ্চিত্রপাড়ায় আলোচনা চলছে, তবে তিনি এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি।

বিজ্ঞাপন

বর্তমানে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। তাদের মেয়াদ ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই অনুযায়ী, আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD