মা দিবসে দুই সন্তানকে নিয়ে পরীমণির আবেগময় পোস্ট

আজ বিশ্ব মা দিবস। সন্তানের জীবনে সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে ধরা হয় মায়ের কোলকে। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার সারা বিশ্বে দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়। এই দিনে মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও সামাজিক মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিও এ বিশেষ দিনে দুই সন্তানকে নিয়ে মাতৃত্বের এক আবেগঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
বিজ্ঞাপন
পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পরীমণি একজন মা। ব্যস্ত শুটিং ও নানা কাজের মাঝেও এখন তার জীবনের প্রধান অগ্রাধিকার দুই সন্তান। ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে ঘিরেই তার বর্তমান জীবন আবর্তিত হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তারই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে দুই সন্তানকে নিয়ে একটি ছবি প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন

ফেসবুকে প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, বিছানায় দুই সন্তানের মাঝখানে পরম মমতায় শুয়ে আছেন পরীমণি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’।
তার এই পোস্ট প্রকাশের পর মন্তব্য ঘরে ভক্তদের প্রশংসা ও ভালোবাসার ঢল নামে। অনেকেই তাকে দায়িত্বশীল মা হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা জানান। কেউ কেউ লেখেন, একজন মা হিসেবে তার ভালোবাসা ও ত্যাগ সত্যিই অনুকরণীয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে একাই সময় কাটছে পরীর। জীবনের এই কঠিন সময়ে কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই গুরুদায়িত্ব তিনি বেশ আনন্দ ও গর্বের সঙ্গেই উপভোগ করছেন নায়িকা।








