মায়ের আগে আমার মৃত্যু হোক- অভিনেত্রী তাসনিয়া ফারিণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের জীবনের ব্যক্তিগত অনুভূতি ও মায়ের অবদান নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি জানান, আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার মায়ের।
বিজ্ঞাপন
ফারিণ বলেন, “আমার মা আমার বাবার সঙ্গে লড়াই করে আমাকে নাচের স্কুলে ভর্তি করিয়েছিলেন। মানুষ সাধারণত আবেগকে দুর্বলতা হিসেবে দেখে।”
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন, “আমি সাধারণত খুব ইমোশনাল, কিন্তু সেটা প্রকাশ করতে চাই না। আজ এখানে যারা আছেন, তাদের মধ্যে হয়তো আমি সবচেয়ে কম বয়সী। এই বয়সে আমার এত অর্জন আমি কখনো কল্পনাও করিনি, কিন্তু আমার মা করেছিলেন।”
বিজ্ঞাপন
তিনি জানান, তার অভিনয় জীবন থেকে শুরু করে গান শেখা—সব ক্ষেত্রেই মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। “আমার ক্যারিয়ারের পেছনে বাবার চেয়ে মায়ের অবদানই বেশি। পরীক্ষার সময়ও কোনো কাজ এলে মা বাবার সঙ্গে কথা বলে আমাকে সুযোগ দিতেন। তিনি বিশ্বাস করতেন, আমি পড়াশোনার পাশাপাশি অন্য ক্ষেত্রেও ভালো করতে পারব,” বলেন ফারিণ।
শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, “স্কুল শেষ করে মা আমাকে অপেক্ষা করতেন, পরে আমাকে নিয়ে নজরুল একাডেমিতে গানের ক্লাসে যেতেন। রিহার্সাল থাকলে রাত ১০টা পর্যন্ত স্কুল ইউনিফর্ম পরেই বসে থাকতাম, মা খাবার নিয়ে আসতেন।”
বিজ্ঞাপন
ক্যারিয়ারের শুরু নিয়েও কথা বলেন তিনি। “প্রথম কাজের সুযোগও মায়ের কারণেই এসেছে। তিনি আমার ভেতরের সৃজনশীলতা প্রথম চিনতে পেরেছিলেন। তিনি সবসময় আমার পাশে ছিলেন, এখনো আছেন,” বলেন এই অভিনেত্রী।
সবশেষে আবেগভরা কণ্ঠে ফারিণ বলেন, “মা আমার জীবনে বটগাছের মতো। আমি চাই, আমার মায়ের আগে যেন আমার মৃত্যু হয়—এটা আমি সহ্য করতে পারব না।”








