১৪ দিনের মধ্যে আসছে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গন’ আগামী ১৪ দিনের মধ্যে মুক্তি পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান ভেঙ্কট কে নারায়ণ।
বিজ্ঞাপন
রবিবার তামিলনাড়ুর এক শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শিগগিরই সিনেমাটি দর্শকের সামনে আসবে। বর্তমানে চূড়ান্ত সেন্সর অনুমোদনের কাজ চলছে।
তিনি বলেন, কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের (সিবিএফসি) সঙ্গে আলোচনা চলছে এবং অনুমোদন প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। সিনেমাটি নিয়ে টিম খুবই আশাবাদী।
বিজ্ঞাপন
নির্বাচনের পর তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি ও জনমতের প্রবণতা বিবেচনায় ‘জন নায়গন’ মুক্তির জন্য সময়টিকে অনুকূল মনে করা হচ্ছে। তবে নির্দিষ্ট মুক্তির তারিখ নিয়ে প্রযোজনা পক্ষ সরাসরি কিছু জানায়নি।
এর আগে থালাপতি বিজয় ঘোষণা দেন, ‘জন নায়গন’ তার অভিনয় জীবনের শেষ সিনেমা হতে যাচ্ছে। এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিতে চান।
প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ বলেন, বিজয় অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ একজন শিল্পী। তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন।
বিজ্ঞাপন
সিনেমাটিকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনার মুখেও পড়তে হয়েছে বিজয়কে। নির্বাচনের আগে এসব পরিস্থিতি তার ওপর চাপ তৈরি করেছিল বলেও প্রযোজক মন্তব্য করেন।
এদিকে সম্প্রতি সিনেমাটির একটি অংশ অনলাইনে অবৈধভাবে ফাঁস হয়ে যায়। এ ঘটনায় এক ফ্রিল্যান্স সহকারী সম্পাদকসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনার পরও সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ কমেনি; বরং বিজয়ের শেষ সিনেমা হওয়ায় কৌতূহল আরও বেড়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে সিনেমার টিম শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে।








