সবুজের মায়ায় ভক্তদের মাতালেন পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এখনও দর্শকদের কাছে সমানভাবে প্রশংসিত। নব্বইয়ের দশক থেকে অভিনয়জগতে পথচলা শুরু হলেও সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা।
বিজ্ঞাপন
সম্প্রতি নিজের ভক্ত-অনুরাগীদের জন্য নতুন কিছু ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। প্রকাশিত ছবিগুলোতে তাকে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে দেখা গেছে। পোশাকজুড়ে থাকা সোনালি নকশার সূক্ষ্ম কারুকাজ তার সৌন্দর্যে এনে দিয়েছে রাজকীয় আবহ।
খোলা চুল, হালকা গ্ল্যামারাস মেকআপ এবং বড় দুলে অভিনেত্রীর উপস্থিতি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। বিভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। কোথাও মিষ্টি হাসি, কোথাও দূরে তাকিয়ে থাকা—সব মিলিয়ে তার স্টাইল ও লুক ভক্তদের দৃষ্টি কেড়েছে।
বিজ্ঞাপন

বিশেষ করে সবুজ পোশাকের সঙ্গে সোনালি ব্যাকড্রপ এবং লাল আলোর ব্যবহার ছবিগুলোতে আলাদা মাত্রা যোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই তার রূপ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “সময় যত যাচ্ছে, পূর্ণিমা যেন আরও বেশি সুন্দর হচ্ছেন।” আবার কেউ তাকে “বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা” বলেও মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে অভিষেক করেন এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। সে সময় তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বিজ্ঞাপন
অভিনয়ের শুরু থেকেই নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। পরবর্তীতে মিস ডায়না ও কাল্লু মামা সিনেমায় ভিন্নধর্মী উপস্থিতির মাধ্যমে আলোচনায় আসেন তিনি।








