গোধূলির আলোয় পরীমণির নতুন রূপ, নেটদুনিয়ায় তোলপাড়

ঢালিউডের জনপ্রিয় ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন তার নতুন কিছু ছবি দিয়ে। বড় পর্দার চেয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেই তার উপস্থিতি বেশি চোখে পড়ে। ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন তিনি নিজের মতো করেই সময় কাটাচ্ছেন। কখনো সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত, আবার কখনো একান্ত ব্যক্তিগত সময়ের ছবি শেয়ার করে অনুরাগীদের দৃষ্টি কাড়ছেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি পরীমণি একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন এক রূপে—স্নিগ্ধ, স্বাভাবিক অথচ আবেদনময়ী অবতারে।

আরও পড়ুন: সবুজের মায়ায় ভক্তদের মাতালেন পূর্ণিমা
ছবিগুলোতে দেখা যায়, একটি সুইমিং পুলের ধারে গোধূলির মায়াবী সূর্যাস্তের পরিবেশ। নীল জলের পাশে প্রকৃতির সঙ্গে মিশে যেন একাকার হয়ে গেছেন পরীমণি। কখনো তিনি পুলের পাশে বসে নীরব দৃষ্টিতে সূর্যাস্ত উপভোগ করছেন, আবার কখনো চুলে হাত দিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।
বিজ্ঞাপন

তার পরনে ছিল হালকা রঙের ফ্লোরাল প্রিন্টের একটি শ্রাগ বা কভার-আপ, যা পুরো লুককে দিয়েছে আরও আকর্ষণীয়তা। ছবিতে তার পায়ে মেহেদির আলপনা এবং হাতে আংটির উপস্থিতিও আলাদা করে নজর কেড়েছে।
এদিকে নতুন এই ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কমেন্ট বক্সে ভক্তরা তার সৌন্দর্যের প্রশংসায় ভাসিয়েছেন। একজন লিখেছেন, ‘পড়ন্ত বিকেলে পরী।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘রূপের রানী পরীমণি।’









