Logo

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে: মারিয়া মিম

profile picture
বিনোদন প্রতিবেদক
১২ মে, ২০২৬, ১৩:৫৩
ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে: মারিয়া মিম
ছবি: সংগৃহীত

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টে তিনি কারও নাম উল্লেখ না করে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেন। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

অতবে তাদের বড় একটি অংশের ধারণা, এই মন্তব্যের মাধ্যমে মারিয়া মিম তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানকেই ইঙ্গিত করেছেন। কারণ, পোস্টের ভাষা ও সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপট মিলিয়ে অনেকে বিষয়টি এমনভাবেই ব্যাখ্যা করছেন।

নিজের ফেসবুক পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’

বিজ্ঞাপন

এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করে ‘সাবেক স্বামী’ হিসেবে মন্তব্য করছেন। আবার কেউ কেউ মনে করছেন, তার সাম্প্রতিক ধর্মীয় পরিবর্তন এবং বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের কারণেই এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে।

উল্লেখ্য, সিদ্দিকুর রহমান দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান। জেল থেকে বের হওয়ার পর তার জীবনযাত্রা ও চেহারায় পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরেন এবং দাড়ি রাখেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান জানান, কারাগারের সময়টা তার জন্য আত্মশুদ্ধির সুযোগ তৈরি করেছিল। সেখানে তিনি ধর্মীয় জীবনযাপন শুরু করেন এবং নিয়মিত নামাজ-কালাম পড়েন। তিনি নিজেকে ‘আলোর পথে’ ফিরে আসার কথা বলেও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এর আগে আরেকটি সাক্ষাৎকারে তিনি মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তাদের সন্তান আরশ হোসাইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সন্তান তার প্রাক্তন স্ত্রীর কাছে থাকে এবং এ বিষয়টি তার জীবনের সংবেদনশীল অংশ।

সামাজিক মাধ্যমে ধারণা করা হচ্ছে, এসব বক্তব্য ও ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর সেগুলো মারিয়া মিমের নজরে আসে। এরপর থেকেই তার ওই ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD