থালাপতির শপথের পর অভিনেত্রী তৃষার রহস্যময় পোস্ট

তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। শপথ অনুষ্ঠানের পরপরই অভিনেত্রী তৃষা কৃষ্ণানার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তৃষা লিখেছেন, “ভালোবাসা সবসময় সোচ্চার।” পাশাপাশি তিনি তার কাছের মানুষদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরেই থালাপতি বিজয়ের সঙ্গে তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। এবার শপথ অনুষ্ঠানের পর তার এই পোস্ট সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
বিজ্ঞাপন
গত ১০ মে চেন্নাইয়ে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে থালাপতি বিজয়ের সঙ্গে তার মায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃষা। অনুষ্ঠানে বিজয়ের প্রথম ভাষণের সময় তাকে আবেগপ্রবণ অবস্থায় দেখা যায় বলেও জানা গেছে।
এছাড়া থালাপতির পরিবারের সদস্যদের সঙ্গে তৃষার কিছু সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, “ধন্যবাদ, আগামীর অপেক্ষায়।”
তৃষা ও থালাপতির জুটি দীর্ঘদিন ধরে দক্ষিণী চলচ্চিত্রে জনপ্রিয়। ২০০৪ সালের ‘ঘিল্লি’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত একাধিক সফল সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন এবং দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে ২০২৪ সালের জুনে থালাপতির জন্মদিনে তৃষা তার একটি অপ্রকাশিত ছবি পোস্ট করে লিখেছিলেন, “শুভ জন্মদিন, সবচেয়ে ভালো মানুষ।” সেই পোস্টের পর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।
অন্যদিকে থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা রয়েছে। জানা গেছে, তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের সঙ্গে বিচ্ছেদের আবেদন করা হয়েছে। শপথ অনুষ্ঠানে স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতিও নজরে আসে।
বিজ্ঞাপন








