Logo

‘ভণ্ড হুজুর’ মন্তব্যে নতুন বিতর্ক, ইঙ্গিত কি সাবেক স্বামী সিদ্দিককে ঘিরে?

profile picture
বিনোদন ডেস্ক
১২ মে, ২০২৬, ১৯:৪৫
‘ভণ্ড হুজুর’ মন্তব্যে নতুন বিতর্ক, ইঙ্গিত কি সাবেক স্বামী সিদ্দিককে ঘিরে?
ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নাম উল্লেখ না করে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, “ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।” এরপর থেকেই পোস্টটি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি প্রকাশের পর নেটিজেনদের অনেকেই ধারণা করছেন, এটি অভিনেতা সিদ্দিকুর রহমানকে উদ্দেশ করেই করা হয়েছে।

মন্তব্যের ঘরেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সরাসরি অভিনেতার নাম উল্লেখ করেছেন, আবার অনেকে মনে করছেন—সাম্প্রতিক সময়ে সিদ্দিকুর রহমানের ধর্মীয় উপস্থিতি ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের সূত্র ধরেই এমন মন্তব্য করেছেন মারিয়া মিম।

বিজ্ঞাপন

সম্প্রতি দীর্ঘ ১১ মাস কারাভোগ শেষে গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। মুক্তির পর তার জীবনযাপন ও উপস্থিতিতে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি টুপি ও দাঁড়িতে নতুন এক লুকে প্রকাশ্যে আসছেন। বিভিন্ন সাক্ষাৎকারেও ধর্মীয় অনুশীলনের প্রতি আগ্রহী হওয়ার কথা জানিয়েছেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের জীবনের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেছিলেন সিদ্দিকুর রহমান। ফলে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সাম্প্রতিক ভিডিও ও নানা বক্তব্যের প্রেক্ষাপটেই মারিয়া মিমের এই পোস্ট এসেছে বলে মনে করছেন অনেকে।

বিজ্ঞাপন

এদিকে কিছুদিন আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও সাবেক স্বামীকে ঘিরে প্রশ্নের মুখোমুখি হয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার রহস্যজনক এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ পোস্টে কাকে উদ্দেশ করে মন্তব্য করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি মারিয়া মিম।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD