Logo

বোন কারিনা কায়সারের জীবন বাঁচাতে লিভার দিতে প্রস্তুত দুই ভাই

profile picture
বিনোদন প্রতিবেদক
১২ মে, ২০২৬, ১৯:৫১
বোন কারিনা কায়সারের জীবন বাঁচাতে লিভার দিতে প্রস্তুত দুই ভাই
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাই পাঠানো হয়।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনার সঙ্গে রয়েছেন তার মা লোপা কায়সার। সম্ভাব্য লিভার ডোনার হিসেবে রয়েছেন দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ, যারা প্রয়োজনে লিভার দান করতে প্রস্তুত।

জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মেয়ের জন্য দোয়া চেয়ে লেখেন, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে কারিনাকে দেশের বাইরে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল বিল, এয়ার অ্যাম্বুলেন্স এবং পরবর্তী চিকিৎসার খরচ মেটাতে ফিক্সড ডিপোজিট ভাঙা ও জমি বিক্রির মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে পরিবারকে।

এর আগে সোমবার দুপুরে তিনি জানান, ভারতের ভিসা পাওয়া গেছে এবং চেন্নাই থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিনাকে নিতে আসে।

কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা প্রথম কারিনার অসুস্থতার খবর জানান। তার ভাষ্যমতে, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে কারিনার লিভার ফেইলিউর হয়েছে এবং গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। পরে হঠাৎ জ্ঞান হারালে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে চেন্নাইয়ে তার চিকিৎসা চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD