সবুজ গাউনে দীঘির নতুন লুক, মুগ্ধ ভক্তরা

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়।
বিজ্ঞাপন
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন দীঘি। ছবিগুলোতে তাকে একেবারে গ্ল্যামারাস ও স্টাইলিশ লুকে দেখা গেছে।
ছবিতে গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। পোশাকে কালো নকশা ও রূপালি অলংকরণের সমন্বয়ে তার লুক পেয়েছে ভিন্ন মাত্রা। খোলা চুল, গ্ল্যামারাস মেকআপ এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি দীঘির উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
বিজ্ঞাপন

একটি ছবিতে তাকে দেয়ালে হাত রেখে আবেদনময় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে চেয়ারে বসে স্টাইলিশ পোজে ধরা দিয়েছেন তিনি। সেখানে বুটজুতা ও সাহসী পোজ ফটোশুটে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।

নতুন লুক প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। অনেকেই তার সৌন্দর্য, স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করছেন।








