Logo

নতুন স্টাইলিশ লুকে ভক্তদের বার্তা দিলেন শাকিব খান

profile picture
বিনোদন প্রতিবেদক
১৫ মে, ২০২৬, ১৭:১৯
নতুন স্টাইলিশ লুকে ভক্তদের বার্তা দিলেন শাকিব খান
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের চলচ্চিত্র অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি রকস্টার। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত এই সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সিনেমাটির টিজার ও মোশন পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘পিরিতি’ গানে বিধ্বস্ত ও কারাবন্দী এক ভিন্ন লুকে হাজির হয়ে দর্শকদের চমকে দেন শাকিব খান। এবার সিনেমার বাইরেও এক জমকালো আয়োজনে নতুন রূপে ধরা দিলেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন শাকিব খান। জানা গেছে, একটি গালা নাইটে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তাকে বেশ স্টাইলিশ ও প্রাণবন্ত লুকে দেখা যায়। চোখে আধুনিক সানগ্লাস, পরনে নকশা করা কালো ব্লেজার এবং মুখে আত্মবিশ্বাসী হাসি—সব মিলিয়ে নতুন এই উপস্থিতি ভক্তদের নজর কাড়ে।

ছবিগুলোর ক্যাপশনে ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করে শাকিব খান লিখেছেন, ‘তোমাদের সবার সঙ্গে এ ধরনের মুহূর্ত ভাগ করে নেওয়ার চেয়ে ভালো অনুভূতি আর নেই।’ তার এই বার্তা প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসান প্রিয় তারকাকে।

বিজ্ঞাপন

অনেকেই তাকে ‘কিং খান’ বলে সম্বোধন করেছেন। কেউ আবার লিখেছেন, ‘আসল রকস্টার তো আপনিই ভাই।’ নতুন লুকে শাকিবের উপস্থিতি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পরিচালক আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। সিনেমাটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেও পরবর্তীতে এটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD