করেছেন তিন বিয়ে, তবুও আফসোস অভিনেত্রীর

ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন মালায়ালম অভিনেত্রী মীরা বাসুদেবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের ১৭ বছর তিনটি ব্যর্থ দাম্পত্য সম্পর্কে কাটিয়ে দেওয়াই তার সবচেয়ে বড় আফসোস।
বিজ্ঞাপন
৪৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, তিনি প্রায়ই তার ছেলেকে বলেন, জীবনের মূল্যবান ১৭টি বছর ভুল বিয়ের পেছনে ব্যয় করেছেন। এই সময়টা যদি নিজের কাজ, ক্যারিয়ার কিংবা প্রিয় মানুষদের জন্য দিতেন, তাহলে আরও অনেক কিছু অর্জন করতে পারতেন।

অতীতের সম্পর্ক নিয়ে হতাশা প্রকাশ করে মীরা বলেন, তিনি এমন কিছু মানুষের জন্য সময় দিয়েছেন, যারা তাকে কখনো যথাযথ গুরুত্ব বা সম্মান দেননি। ওই সময়ে পরিবার, বাবা-মা ও বোনের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ থাকলেও তা হয়ে ওঠেনি।
বিজ্ঞাপন
চলতি বছরের শুরুতেও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অতীত লুকিয়ে রাখার কিছু নেই। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন গুছিয়ে নিতে চান। বর্তমানে অভিনয় ও অন্যান্য কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
ব্যক্তিগত জীবনে প্রথমবার ২০০৫ সালে ব্যবসায়ী বিশাল আগারওয়ালের সঙ্গে বিয়ে করেন মীরা। পাঁচ বছর পর ২০১০ সালে তাদের বিচ্ছেদ হয়।
এরপর ২০১২ সালে মালায়ালম অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন তিনি। এ দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে। তবে এই সম্পর্কও টেকেনি। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আমার দিকে কেউ ফিরেও তাকাল না : রজনীকান্ত
সবশেষে ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমের সঙ্গে তৃতীয়বারের মতো সংসার শুরু করেন মীরা। কিন্তু এক বছরের মধ্যেই, ২০২৫ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।

১৯৮২ সালের ২৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে এক তামিল পরিবারে জন্মগ্রহণ করেন মীরা বাসুদেবন। ২০০৩ সালে বলিউডের ‘রুলস: পেয়ার কা সুপারহিট ফর্মুলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
বিজ্ঞাপন
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালম চলচ্চিত্র ‘তন্মাত্রা’য় মোহনলালের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি।
আরও পড়ুন: সবুজ গাউনে দীঘির নতুন লুক, মুগ্ধ ভক্তরা
এ ছাড়া ‘ওরুভান’, ‘একান্তম’ ও ‘কুট্টিমামা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মীরা। তার ছোট বোন অশ্বিনীও শিশুশিল্পী হিসেবে ভারতীয় চলচ্চিত্রে পরিচিতি পেয়েছিলেন।








