Logo

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন : কারিনার বাবা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ মে, ২০২৬, ১১:০৬
আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন : কারিনার বাবা
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লিভারজনিত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ।

বিজ্ঞাপন

রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার আদরের মেয়ে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পোস্টে কায়সার হামিদ লিখেছেন, ‘আমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে বা কাউকে কষ্ট দিয়ে থাকে, তাহলে সবাই তাকে ক্ষমা করে দেবেন।’

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে যারা পরিবারের পাশে ছিলেন, দোয়া করেছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি পরিবার কৃতজ্ঞ। সবার কাছে তিনি কারিনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে লিভারসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়।

চেন্নাইয়ের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করেন। পরবর্তীতে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল।

পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রথমে জ্বর দেখা দেয় কারিনার। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-এর জটিলতায় তার লিভার বিকল হয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত-অনুরাগী ও বিনোদন অঙ্গনে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD