Logo

আর্জেন্টিনার হারেও বাজি ফোটালেন কেয়া পায়েল, ভিডিও ভাইরাল

profile picture
বিনোদন ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ১৪:৫১
আর্জেন্টিনার হারেও বাজি ফোটালেন কেয়া পায়েল, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। প্রিয় দলের এই পরাজয়ে সমর্থকদের মধ্যে যখন হতাশার ছায়া, তখন ভিন্ন এক কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছেন ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল।

বিজ্ঞাপন

রবিবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে দেখা যায়, ভবনের ছাদে দাঁড়িয়ে আতশবাজি ফুটাচ্ছেন কেয়া। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “ভাবছিলাম জিতলে ফুটাবো, কিন্তু নষ্ট হয়ে যাবে তো, তাই আরকি।”

এতেই থেমে থাকেননি তিনি। পোস্টের মন্তব্যে মজার ছলে আরও লেখেন, “আজকে খেলিনাই তাই জিতি নাই, খেললে জিতে যাইতাম।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেয়া পায়েল দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপ ফাইনালে দলের জয় উদযাপনের জন্য আগেই আতশবাজি কিনে রেখেছিলেন। তবে আর্জেন্টিনা শিরোপা জিততে না পারায় সেগুলো নষ্ট না করে শেষ পর্যন্ত নিজেই আতশবাজি ফোটান।

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার রসবোধের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজার ছলে আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে বিভিন্ন মন্তব্যও করেছেন।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের নানামুখী প্রতিক্রিয়ার মধ্যেই কেয়া পায়েলের এই ব্যতিক্রমী উদযাপন নেটিজেনদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD