ভাইরাল ভিডিও দেখে চিন্তিত সালমানের অনুরাগীরা

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে ভক্তরা বরাবরই প্রাণবন্ত ও তারুণ্যে ভরপুর হিসেবেই দেখে এসেছেন। অনেকের কাছে তার বয়স যেন শুধুই একটি সংখ্যা। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই ধারণায় কিছুটা হলেও ভিন্ন আলোচনা তৈরি করেছে। ভিডিওতে অভিনেতাকে বেশ ক্লান্ত, ফ্যাকাশে ও পরিশ্রান্ত দেখানোর পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
বিজ্ঞাপন
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন অসংখ্য অনুরাগী। অনেকেই জানতে চাইছেন, সালমান খান আদৌ সুস্থ আছেন কি না। কেউ কেউ আবার ধারণা করছেন, তিনি হয়তো কোনো শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। মুম্বাইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র (এসআরএ) দফতরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে সংস্থার নতুন ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’-এর (আইটি সার্ভার রুম) আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। তবে উদ্বোধনের আনন্দ ছাপিয়ে অনুষ্ঠান শেষে ছড়িয়ে পড়া ভিডিওটিই এখন নেটপাড়ার মূল আলোচনার বিষয়।

ভিডিওটি ভাইরাল হতেই ভক্তদের নজরে আসে সালমানের শারীরিক পরিবর্তন। অনেকের মতে, অভিনেতার ওজন বেশ খানিকটা কমে গেছে এবং তাঁর চেহারায় চেনা সেই জৌলুস উধাও। একজন নেটিজেন উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘সালমান খানের শরীর ঠিক আছে তো?’ আর একজনের মন্তব্য, ‘সালমানকে তো এখানে কোনও ভাবেই সালমানের মতো লাগছে না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রিয় তারকার এমন অবস্থা দেখে অন্য এক নেটিজেন লিখেছেন, ‘তাকে অসুস্থ মনে হচ্ছে। ঈশ্বর তাকে সুস্থ রাখুন।’ আবার কারও মন্তব্য, ‘মনে হচ্ছে কোনও শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন।’ নিয়মিত শরীরচর্চা থেকে সালমান দূরে সরে গেছেন কি না, সেই প্রশ্ন তুলে একজন লিখেছেন, ‘সালমানকে দেখে মনে হচ্ছে, নিয়মিত শারীরচর্চা ছেড়ে দিয়েছেন তিনি। তার শরীর ঠিক আছে তো?’
তবে স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা চললেও কাজের ক্ষেত্রে এখনো সমান ব্যস্ত রয়েছেন সালমান খান। বয়স কিংবা ক্লান্তিকে পেছনে ফেলে নতুন নতুন প্রকল্পে কাজ করে যাচ্ছেন তিনি। খুব শিগগিরই তাকে দেখা যাবে ‘মাতৃভূমি’ সিনেমায়। এছাড়া দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে নতুন একটি বড় বাজেটের সিনেমার কাজও করছেন তিনি।
জানা গেছে, সিনেমাটি ২০২৭ সালের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। যদিও এখন পর্যন্ত ছবিটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়নি। ফলে একদিকে স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ থাকলেও, অন্যদিকে নতুন সিনেমার অপেক্ষায়ও রয়েছেন সালমান অনুরাগীরা।








