Logo

‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক আর নেই

profile picture
বিনোদন ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ১৪:৪৬
‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক আর নেই
ছবি: সংগৃহীত

ভারতের বাংলা লোকসংগীতের অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকগায়ক স্বাগত দে মারা গেছেন। তার মৃত্যুতে বাংলা লোকগানের ভুবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সুরেলা কণ্ঠে অসংখ্য লোকগান গেয়ে তিনি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, গায়কের পরিবার জানায়, গত সোমবার (৩ আগস্ট) তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (৬ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।

স্বাগত দে তার সুরেলা কণ্ঠে গাওয়া অসংখ্য লোকগানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।

বিশেষ করে ‘সোনা বন্ধু রে’ এবং ‘ময়না ছলাৎ ছলাৎ’ গান দুটি আজও বাংলা লোকসংগীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। তাঁর কণ্ঠে লোকগান নতুন প্রজন্মের কাছেও নতুনভাবে পরিচিতি পেয়েছিল।

বিজ্ঞাপন

শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বার্তা জানাতে শুরু করেন সহশিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং অসংখ্য ভক্ত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গায়িকা জোজো ফেসবুকে লিখেছেন, তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও শোক প্রকাশ করে লিখেছেন, ‘খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর আমাদের মাঝে নেই।’

বিজ্ঞাপন

এছাড়াও, লোকসংগীতশিল্পী দেব চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি। শিল্পীর প্রয়াণের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শোক প্রকাশ করছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD