Logo

এসএসসিতে পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬, ১৭:৫৮
এসএসসিতে পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি
ছবি: সংগৃহীত

অভিনয়ের ব্যস্ততার মধ্যেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন অভিনেত্রী ইসরাত অতিথি। ফলাফলে জিপিএ-৪ পেয়েছেন তিনি। ফল নিয়ে সন্তুষ্ট অতিথি এবং তার পরিবারের সদস্যরাও এই অর্জনে আনন্দিত।

বিজ্ঞাপন

স্কুলের গণ্ডি পেরোনোর আগেই অভিনয়ে পরিচিতি পাওয়া অতিথিকে সম্প্রতি বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। বিশেষ করে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।

এ বছর উত্তরার কেসি মডেল স্কুল থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেন অতিথি। ফল প্রকাশের পর তিনি স্কুলে যান এবং প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপর ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অতিথির বোন সাফিনা জানিয়েছেন, এসএসসিতে তার বোন জিপিএ-৪ পেয়েছেন। অভিনয়ের শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি পড়াশোনা চালিয়ে নেওয়া অতিথির জন্য বেশ কঠিন ছিল। তারপরও পরীক্ষায় ভালো ফল করায় পরিবারের সবাই খুশি।

জানা গেছে, নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন অতিথি। কিন্তু অভিনয়ের ব্যস্ততা বাড়তে থাকায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা তার জন্য চাপের হয়ে উঠছিল। এ কারণে বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার প্রায় আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ ছেড়ে মানবিক বিভাগে চলে আসেন তিনি।

এরপর অল্প সময়ের মধ্যে নতুন বিভাগের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেন অতিথি। এমনকি পরীক্ষার মাত্র দুই দিন আগেও তাকে শুটিংয়ে অংশ নিতে হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন ইসরাত অতিথি। তাকে সর্বশেষ দেখা গেছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’-এ। প্রায় এক মাস আগে প্রকাশিত নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD