Logo

কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য একদিন সামনে আসবেই

profile picture
বিনোদন প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৬, ১৪:১২
কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য একদিন সামনে আসবেই
ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনে তারকাদের প্রেম, বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়ানো নতুন কিছু নয়। সম্প্রতি ছড়িয়ে পড়া বেশ কিছু গুঞ্জন, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কোনো বিষয়ে পাল্টাপাল্টি মন্তব্য করে বিতর্ক বাড়ানোর পরিবর্তে নিজের কাজ এবং মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

গুঞ্জন প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে সাদিয়া আয়মান এক সাক্ষাৎকারে বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই, গুঞ্জন নিয়ে বলার কিছু নেই। থাকে না, কিছু কথা না বললেও হয়। যখন একটা মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার সাইড অফ স্টোরি বলি, তখন কিন্তু গল্পটা আসলে অন্যরকম হবে। তো ওইটা হয়তোবা যে মানুষটা বলে সে চিন্তাও করে না। আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক। আমি চাই না একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব... এরকম নোংরামি করতে চাই না। আমার মনে হয় সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।’

অভিনেত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় আমার সেটেলমেন্ট করাতেই আমি বিশ্বাসী। আমার কাছে যখন মনে হবে ঠিকঠাক মতো সময়, সুযোগ... আল্লাহ তো সব লিখে রেখেছে কপালে। আমরা অনেক কিছু চাইলেও সেটা হয় না। আল্লাহ সবকিছু আসলে প্ল্যান করে রেখেছেন। আমাদের কোনো প্ল্যান থাকলেও সেটা আসলে পরক্ষণেই চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যখন সঠিক সময় হবে, যা হবে সব।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে ক্যারিয়ারের শুরুর দিকে আছেন উল্লেখ করে সাদিয়া আয়মান জানান, অহেতুক বিতর্ক থেকে দূরে থেকে নিজের কাজ, পরিবার ও মানসিক স্বাস্থ্য রক্ষাতেই নজর দিচ্ছেন তিনি। তার ভাষ্য, ‘আমার মনে হয় এখন সময় না। আমি এখন অনেক ছোট, কাজ করে যাই। যখন অনেক বড় হব, সিনিয়র হয়ে যাব, তখন যখন আমার গল্পগুলো বলব, তখন সেগুলো আরো ভ্যালু অ্যাড করবে। আসলে এত এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। শুটিংয়ের কাজ, ফ্যামিলি, আমার বিড়ালের যত্ন নেওয়া—আমাকে নিজেকে নিয়েই চিন্তা করতে হয়। আমার মেন্টাল হেলথ আমি খুবই প্রটেক্ট করি। যেগুলো আমাকে মেন্টাল হেলথে ইফেক্ট করতে পারে, সেগুলোকে আমি পাত্তাই দিই না।’

উল্লেখ্য, পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান তার সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি বেশ কিছু নাটক, চলচ্চিত্র ও ওয়েবচিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে আলোচনায় এসেছেন তিনি। তবে বর্তমানে এই অভিনেত্রীর ব্যস্ততা কিছুটা কম দেখা যাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD