দুই নায়িকাকে সঙ্গে নিয়ে কানাডায় জায়েদ খানের নতুন মিশন

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। সেখানে নিজের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে নতুন সিনেমায় নাম লিখিয়েছেন এই অভিনেতা। ‘ভায়োলেন্স’ নামের সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক কামাল হোসেন।
বিজ্ঞাপন
নতুন এই সিনেমায় জায়েদ খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা—অধরা খান ও শিরিন শিলা। সম্প্রতি কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরত অনুষ্ঠানে পরিচালক কামাল হোসেনের পাশাপাশি সিনেমাটির অভিনয়শিল্পীরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সিনেমার শুটিং শুরুর আগে দুই নায়িকা অধরা খান ও শিরিন শিলার সঙ্গে ফটোশুটে অংশ নেন জায়েদ খান। পরে সেই ছবি অভিনেতা নিজেই সংবাদমাধ্যমে পাঠান। সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। কারণ কানাডায় এবারই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটি আমাদের জন্য অনেক বড় একটি বিষয়। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজটি করার চেষ্টা করব। আশা করছি, দর্শকদের জন্য দারুণ কিছু উপহার দিতে পারব।’
বিজ্ঞাপন
জানা গেছে, উত্তর আমেরিকার বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই নির্মিত হবে ‘ভায়োলেন্স’। সেই আঙ্গিকে সাজানো হয়েছে গল্প। নির্মাণেও রাখা হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার। শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং।
জায়েদ খান ও অধরা খান দুজনই নিজেদের অভিনয়জীবনে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তবে এবারই প্রথম তারা জুটি হিসেবে পর্দায় আসছেন। তাদের সঙ্গে একই সিনেমায় থাকছেন শিরিন শিলা। ফলে দুই নায়িকাকে নিয়ে জায়েদ খানের নতুন এই জুটি ও সিনেমাকে ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।








