তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়: মায়ের জন্মদিনে অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর মা ফিরোজা আহমেদের জন্মদিন আজ। মায়ের বিশেষ দিনে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন দেশের জনপ্রিয় এই অভিনেতা।
বিজ্ঞাপন
মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন অপূর্ব। সেখানে তিনি লিখেছেন, ছোটবেলা থেকে জীবনের প্রতিটি মুহূর্তে মায়ের স্নেহ ও ভালোবাসা তাকে ছায়ার মতো আগলে রেখেছে। নিজের না বলা কথাও মা সহজেই বুঝতে পারেন এবং সামান্য কষ্টেও তার মন ভেঙে যায়।
অপূর্ব আরও লিখেছেন, তার জীবনে যতটুকু অর্জন ও সাফল্য এসেছে, তার পেছনে মায়ের দোয়া ও আশীর্বাদই সবচেয়ে বড় শক্তি। মায়ের নিঃস্বার্থ ভালোবাসার ঋণ কখনো শোধ করার নয় বলেও আবেগ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে অভিনেতা বলেন, মা হাসলে তার পুরো পৃথিবী আলোয় ভরে ওঠে। তিনি যেন সবসময় সুস্থ থাকেন, দীর্ঘ জীবন পান এবং তার মুখের হাসি সবসময় অটুট থাকে—এটাই তার একমাত্র প্রার্থনা।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপূর্ব মায়ের উদ্দেশে আরও বলেন, পৃথিবীর সব সুখ ও আনন্দ যেন তার মা পান। নিজের জীবনের সবচেয়ে বড় উপহার হিসেবেও মাকে উল্লেখ করেন তিনি।
অপূর্বর এই আবেগঘন পোস্টে তার ভক্ত ও অনুসারীরাও মায়ের জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, অপূর্বর বাবা ওমর ফারুক একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা ফিরোজা আহমেদ ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই পরিবারে সাংস্কৃতিক পরিবেশ পেয়েছেন অপূর্ব। সেই পরিবেশ ও চর্চা পরবর্তী সময়ে তার অভিনয়জীবনের পথকে আরও সহজ করে দেয়।








