Logo

অস্কার দৌড়ে বাংলাদেশ, চূড়ান্ত মনোনয়ন পেল ‘রইদ’

profile picture
বিনোদন ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৪
অস্কার দৌড়ে বাংলাদেশ, চূড়ান্ত মনোনয়ন পেল ‘রইদ’
ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ চলচ্চিত্রটি নিয়ে পর্যালোচনা শেষে সর্বসম্মতভাবে ‘রইদ’কে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অস্কার মনোনয়ন ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএসের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম চূড়ান্ত নির্বাচিত চলচ্চিত্র হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

কমিটি জানায়, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্রের মধ্য থেকে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ‘রইদ’কে বাংলাদেশের হয়ে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্কার বাংলাদেশ কমিটি।

ড. জহিরুল ইসলাম কচির নেতৃত্বাধীন ছয় সদস্যের কমিটিতে আরও ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

‘রইদ’-এর এই মনোনয়নের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চগুলোর একটিতে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। বিশ্ব দর্শকের সামনে দেশের চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিত্ব করবে সিনেমাটি—এমন প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD