চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার, মিলল লেনদেনের প্রমাণ

চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ ভারতের টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশ। এক ব্যবসায়ীকে মারধর করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তদন্তে অভিনেত্রীর ব্যাংক হিসাবে ওই অর্থের লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী বর্ষিণী ও তার কয়েকজন বন্ধু তরুণ নামের এক শেয়ার ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিনিয়োগের জন্য অনুরোধ করেছিলেন। তবে ওই ব্যবসায়ী এতে সম্মতি দেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, গত ২২ আগস্ট ভোরে তরুণ নিজের বাসায় ফিরে দেখতে পান, সেখানে আগে থেকেই বর্ষিণী, তার বন্ধু সঞ্জয়সহ আরও দুজন অবস্থান করছিলেন। পরে তাকে মারধর করে জোরপূর্বক ৫০ হাজার রুপি নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এরপর ফোন করে আরও অর্থ দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভয়ভীতির মধ্যে তরুণ বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের হিসাবে ২ লাখ রুপি পাঠান বলে পুলিশ জানিয়েছে। সব মিলিয়ে ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও তাকে আরও ২৭ লাখ রুপি দিতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
ঘটনার পর তরুণ গুইন্ডি থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। ব্যাংক লেনদেন যাচাইয়ের সময় বর্ষিণীর হিসাবে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া গেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পরে ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা বর্ষিণীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে বর্ষিণীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।








