ছয় দিনে চার কনসার্ট করবে ‘শিরোনামহীন’

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’র ব্যস্ততা বাড়ছে। শীতের কনসার্ট মৌসুম সামনে রেখে আগামী ছয় দিনে চারটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন ব্যান্ডটির প্রধান জিয়াউর রহমান। তিনি জানান, ছয় দিনের মধ্যে চারটি কনসার্টে গান পরিবেশন করবে ‘শিরোনামহীন’।
বিজ্ঞাপন
প্রথম কনসার্টটি হবে রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার কবি নজরুল সরকারি কলেজ মাঠে। নবীনবরণ উপলক্ষে আয়োজিত এই কনসার্টের আয়োজন করছে কলেজ শাখা ছাত্রদল।
এরপর ৩০ সেপ্টেম্বর গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে পারফর্ম করবে ব্যান্ডটি। পরদিন ১ অক্টোবর ঢাকার রেনেসাঁ হোটেলে এবং ২ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করবে ‘শিরোনামহীন’।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশে দীর্ঘদিন ধরে কনসার্ট আয়োজনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ছিল। এর মধ্যে অনেক অনুষ্ঠান বাতিলও হয়েছে। এমন পরিস্থিতিতে একসঙ্গে চারটি কনসার্টে অংশ নেওয়ার সুযোগকে ইতিবাচকভাবে দেখছে ব্যান্ডটি।
বিজ্ঞাপন
‘শিরোনামহীন’র সদস্যদের প্রত্যাশা, সামনে আরও বেশি কনসার্ট আয়োজন হবে এবং শিল্পী-শ্রোতাদের মধ্যে সংগীতের এই সংযোগ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
বর্তমানে ‘শিরোনামহীন’র লাইনআপে রয়েছেন জিয়াউর রহমান (বেজ গিটার), কাজী আহমাদ শাফিন (ড্রামস ও সরোদ), শেখ ইশতিয়াক (ভোকাল), সাইমন চৌধুরী (কিবোর্ড) এবং সুদীপ্ত সিনহা দিপু (গিটার)।








