Logo

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

profile picture
বিনোদন প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৮
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান
ছবি: সংগৃহীত

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের প্রভাব বেড়ে যাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে ঘটনাটিকে ‘চরম লজ্জার ও ধিক্কারজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

পরে পোস্টের মন্তব্যের ঘরে সমালোচকদেরও জবাব দেন সাদিয়া। তার দাবি, যাদের উদ্দেশ্য করে পোস্টটি দেওয়া হয়েছিল, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন। এসব মন্তব্য ভবিষ্যতেও নথিভুক্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সাদিয়া আয়মানের পোস্ট ও পরবর্তী মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD