Logo

ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

profile picture
বিনোদন ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫৫
ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চাঁদাবাজি ও এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, একটি শর্টফিল্মে বিনিয়োগে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি নেওয়া হয়। তদন্তে অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের তথ্যও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তরুণ নামে এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত শর্টফিল্মে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। তবে ওই প্রস্তাবে সাড়া দেননি তিনি।

অভিযোগে বলা হয়েছে, গত ২২ আগস্ট ভোরে বাইরে থেকে নিজের কক্ষে ফেরার পর তরুণ দেখতে পান, সেখানে আগে থেকেই বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় এবং আরও দুজন অবস্থান করছেন। পরে তারা তাকে মারধর করে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেন বলে অভিযোগ।

বিজ্ঞাপন

এরপর সঞ্জয়ের ফোন পাওয়ার পর তরুণ বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের অ্যাকাউন্টে আরও ২ লাখ রুপি পাঠান। সব মিলিয়ে ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে আরও ২৭ লাখ রুপি দাবি করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার পর তরুণ থানায় অভিযোগ করলে গুইন্ডি থানা পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ব্যাংক লেনদেন যাচাই করা হয়। পুলিশের ভাষ্য, এতে তরুণের অ্যাকাউন্ট থেকে বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ রুপি স্থানান্তরের তথ্য পাওয়া গেছে।

পরে ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD