জন্মদিনে বিশেষ উপহার, ছেলেকে নিয়ে কোথায় গেলেন অপু বিশ্বাস?

ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের বয়স ১০ বছর পূর্ণ হয়েছে। জন্মদিনে বাবা-মায়ের শুভেচ্ছায় সিক্ত হওয়ার পর এবার ছেলেকে বিশেষ উপহার দিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। জয়ের দশম জন্মদিন স্মরণীয় করে রাখতে তাকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছেন তিনি।
বিজ্ঞাপন
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে মা-ছেলের একটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। ছবিতে একটি বেসরকারি বিমান সংস্থার উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাদের। এ সময় অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ। চোখে ছিল রোদচশমা।
অন্যদিকে জয়কে দেখা যায় কালো টি-শার্ট ও কালো প্যান্টে। তার চোখেও ছিল রোদচশমা এবং মুখে কালো মাস্ক।
ছবিটি প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ্বাস ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে ধারণ করা কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’ পিছিয়ে ছিলেন না শাকিব খানও। ছেলের কালো কটি ও কালো পাঞ্জাবি পরা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। তবে নিজেদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন বিয়ের খবরটি গোপন রেখেছিলেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়।
বিজ্ঞাপন
এর প্রায় এক বছর পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। বিষয়টি তখন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর থেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান হিসেবে আব্রাম খান জয়ও ভক্ত ও নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।








