Logo

বিনামূল্যে শাকিরার লাইভ কনসার্ট দেখার সুযোগ বাংলাদেশে

profile picture
বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৪
বিনামূল্যে শাকিরার লাইভ কনসার্ট দেখার সুযোগ বাংলাদেশে
ছবি: সংগৃহীত

পপ তারকা শাকিরার ভক্তদের জন্য এসেছে বড় সুখবর। প্রথমবারের মতো নিজের একটি লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন এই কলম্বিয়ান গায়িকা। ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক ঘরে বসেই উপভোগ করতে পারবেন তার পারফরম্যান্স।

বিজ্ঞাপন

মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া শাকিরার বিশেষ এই কনসার্ট সরাসরি সম্প্রচার করবে ‘অ্যামাজন মিউজিক’। আয়োজনটির নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’।

শাকিরার চলমান ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে এই বিশেষ লাইভ স্ট্রিমিং। বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তকে সরাসরি কনসার্ট উপভোগের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, কনসার্টটি দেখতে দর্শকদের অতিরিক্ত কোনো সাবস্ক্রিপশন বা আলাদা ফি দিতে হবে না। বাংলাদেশ থেকেও বিনামূল্যে সরাসরি অনুষ্ঠানটি দেখা যাবে।

বিজ্ঞাপন

যেভাবে দেখবেন

৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে কনসার্টটি বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা হবে। দর্শকরা অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি এবং টুইচে অ্যামাজন মিউজিক চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে পারবেন।

শাকিরার জনপ্রিয় গান ও মঞ্চ পারফরম্যান্স সরাসরি উপভোগের এই সুযোগ তার ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে। তাই কনসার্টের সময় নির্ধারিত প্ল্যাটফর্মে প্রবেশ করলেই ঘরে বসে উপভোগ করা যাবে এই আন্তর্জাতিক আয়োজন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD