Logo

দীর্ঘ পাঁচ বছর পর ফের একসঙ্গে মোশাররফ করিম ও ফারুক

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৯
দীর্ঘ পাঁচ বছর পর ফের একসঙ্গে মোশাররফ করিম ও ফারুক
ছবি: সংগৃহীত

বাংলা নাটকের জনপ্রিয় অভিনয়জুটিগুলোর একটি মোশাররফ করিম ও ফারুক আহমেদ। দীর্ঘ সময় ধরে বিভিন্ন নাটকে তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন দর্শকদের প্রশংসা পেয়েছে। ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ ও ‘সিকান্দার বক্স’-এর মতো আলোচিত নাটকে একসঙ্গে দেখা গেছে তাদের।

বিজ্ঞাপন

তবে বেশ কিছুদিন ধরে একই পর্দায় ছিলেন না এই দুই অভিনেতা। দীর্ঘ পাঁচ বছর পর আবারও একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। তাদের নতুন নাটকের নাম ‘চেয়ারম্যানের হাসবেন্ড’।

নাটকটি নির্মাণ করছেন সুজিত বিশ্বাস। এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন মোশাররফ ও ফারুক। গল্পে বড় ভাইয়ের চরিত্রে থাকা ফারুক আহমেদ নানা ধরনের উদ্ভট কাণ্ড ঘটান। এসব নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে প্রায়ই তার ঝগড়া বাধে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘ বিরতির পর পছন্দের একটি গল্পে একসঙ্গে কাজ করতে পেরে আনন্দিত ফারুক আহমেদ। তিনি জানান, নাটকটির কাজ তারা বেশ উপভোগ করেছেন। পাশাপাশি মোশাররফ করিমের অভিনয় এবং শুটিংয়ের প্রতি তার মনোযোগেরও প্রশংসা করেন এই জ্যেষ্ঠ অভিনেতা।

বিজ্ঞাপন

নির্মাতা সুজিত বিশ্বাস জানান, মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়নসহ আরও অনেকে।

সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নাটকটি ইউটিউবে প্রকাশ করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD