Logo

শরীফুল রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি

profile picture
বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২২:০২
শরীফুল রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি বলেছেন, শরীফুল রাজের সঙ্গে বিয়ে কিংবা জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ‘ভুল’ হিসেবে দেখেন না। তার মতে, জীবনের প্রতিটি ঘটনা একেকটি অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে পরীমণির দেওয়া একটি পুরোনো সাক্ষাৎকার। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ ও সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

বিচ্ছেদের প্রসঙ্গে পরীমণি জানান, অতীতের অন্যান্য সম্পর্ক ভাঙার সময়ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় ছিল। কোনো অসৌজন্য পরিস্থিতি তৈরি হয়নি। ফলে ভবিষ্যতে কোথাও দেখা হলেও একে অপরের মুখোমুখি হতে অস্বস্তিতে পড়তে হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতা তার কাছে ভিন্ন ছিল বলে জানান অভিনেত্রী। তার ভাষ্য, যার কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা ছিল, সেই সাবেক স্বামীর কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন।

বিজ্ঞাপন

পরীমণি মনে করেন, তাদের বিচ্ছেদ আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত। তবে সেই অভিজ্ঞতাকেও তিনি জীবনের একটি অংশ হিসেবেই দেখেন এবং বিয়ের সিদ্ধান্তকে ভুল বলে মনে করেন না।

২০২১ সালে শরীফুল রাজের সঙ্গে বিয়ে হয় পরীমণির। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে লালন-পালন করছেন পরীমণি। পরে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD