Logo

‘সেপারেশন’ দিয়ে নতুন মিশনে নামলেন পরীমনি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২১:১৯
‘সেপারেশন’ দিয়ে নতুন মিশনে নামলেন পরীমনি
পরীমনি

গিয়াস উদ্দিন সেলিমের নির্মাণে আবারও নতুন কাজে যুক্ত হলেন অভিনেত্রী পরীমনি। ‘স্বপ্নজাল’-এর শুভ্রা ও ‘গুণিন’-এর রাবেয়া চরিত্রে দর্শকদের সামনে ভিন্নভাবে হাজির হওয়ার পর এবার এই নির্মাতার নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ দেখা যাবে তাকে।

বিজ্ঞাপন

নতুন এই ফিকশনে পরীমনির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে নিজেই নতুন কাজটির খবর জানিয়েছেন পরীমনি।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন গিয়াস উদ্দিন সেলিম।’ ক্যাপশনের সঙ্গে ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইতোমধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ‘সেপারেশন’-এর শুটিং শুরু হয়েছে। তবে ওয়েব ফিকশনটিতে পরীমনির চরিত্রটি কী ধরনের, কিংবা গল্প কোন দিকে এগোবে—এসব বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ কারণে নতুন এই কাজে পরীমনিকে কোন অবয়বে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত ‘সেপারেশন’ মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD