Logo

পবিত্র ওমরাহ পালনে চিত্রনায়ক পারভেজ আবির

profile picture
বিনোদন প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ২১:১৫
পবিত্র ওমরাহ পালনে চিত্রনায়ক পারভেজ আবির
ছবি প্রতিনিধি।

রুপালি পর্দার ব্যস্ততা ও আলোঝলমলে জীবনকে সাময়িক বিরতি দিয়ে আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের মক্কা নগরীতে গেছেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ আবির চৌধুরী।

বিজ্ঞাপন

পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়েই তাঁর এই ধর্মীয় সফর। মক্কার পবিত্র ভূমিতে পৌঁছে তিনি ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পাশাপাশি দেশ, দেশের মানুষ, পরিবার-পরিজন, সহকর্মী ও অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীর জন্য দোয়া করবেন বলে জানা গেছে।

চলচ্চিত্র অঙ্গনে অভিনয় ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি পারভেজ আবির চৌধুরীর এই পবিত্র সফর ভক্ত ও সহকর্মীদের মাঝেও আলাদা আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ওমরাহ যাত্রার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে পবিত্র ইবাদত কবুলের জন্য দোয়া কামনা করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মক্কার পবিত্র ভূমিতে অবস্থানকালে তিনি মহান আল্লাহর কাছে নিজের, পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করবেন। একই সঙ্গে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত ও হেদায়েত প্রার্থনা করবেন এই চলচ্চিত্র তারকা।

বিজ্ঞাপন

পারভেজ আবির চৌধুরীর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘদিনের ব্যস্ততার মধ্যেও পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাওয়াকে তিনি মহান আল্লাহর বিশেষ রহমত হিসেবে দেখছেন। তাঁর এই সফর যেন ইবাদত, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক প্রশান্তির এক অনন্য অধ্যায়ে পরিণত হয়—এমনটাই প্রত্যাশা তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

জানা গেছে তিনি পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন আগামী ১৩ অক্টোবর।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD