কানাডার উৎসবে সেরা নাজিফা তুষি, ‘রইদ’ জিতল আরও দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে বাংলাদেশের সিনেমা ‘রইদ’ জিতেছে তিনটি পুরস্কার। এর মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি।
বিজ্ঞাপন
‘রইদ’ সিনেমায় সাদুর বউ চরিত্রে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তুষি। এছাড়া সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কারও জিতেছে।
একসঙ্গে তিনটি পুরস্কার জয়ের খবরে উচ্ছ্বসিত ‘রইদ’ সিনেমার টিম। নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ সিনেমাটির সঙ্গে যুক্ত অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কার জয়ের খবর প্রকাশ করে আনন্দ প্রকাশ করেছেন।
মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কার পেয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও জায়গা করে নিয়েছিল ‘রইদ’। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
এ বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে ‘রইদ’কে পাঠানো হয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সিনেমাটি।
গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটিতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।








