Logo

বন্ধুর ছেলের চেহারা সালমানের মতই, নেটদুনিয়ায় তোলপাড়

profile picture
বিনোদন ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ২০:০৫
বন্ধুর ছেলের চেহারা সালমানের মতই, নেটদুনিয়ায় তোলপাড়
ছবি: সংগৃহীত

বলিউড তারকা সালমান খানের বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা। চেহারা ও স্টাইলের কারণে অনেকেই তার মধ্যে সালমান খানের তরুণ বয়সের ছাপ খুঁজে পাচ্ছেন। ফলে তার ছবি ও ভিডিও নিয়ে নেটদুনিয়ায় চলছে ব্যাপক চর্চা।

বিজ্ঞাপন

মুম্বাইয়ে বাবা-মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে সুফিয়ানের উপস্থিতির পরই তাকে নিয়ে নতুন করে তুলনা শুরু হয়। বিশেষ করে তার চেহারা, চুলের ধরন ও শারীরিক গঠনে ৯০ দশকের সালমান খানের সঙ্গে মিল রয়েছে বলে মন্তব্য করেছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী।

সম্প্রতি ‘প্রেম কীতানু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে বাবা সাজিদ নাদিয়াদওয়ালা ও মা ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার সঙ্গে হাজির হন সুফিয়ান। অনুষ্ঠানের প্রবেশপথে সালমান খানের সঙ্গেও তার দেখা হয়। একই জায়গায় দুজনকে দেখা যাওয়ার পর সুফিয়ানের চেহারা নিয়ে সামাজিক মাধ্যমে আগ্রহ আরও বেড়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুফিয়ানকে নিয়ে এমন আলোচনা অবশ্য এবারই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলেও তার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখনও অনেকে তার মুখের গড়ন, চুলের স্টাইল এবং শারীরিক গঠনের সঙ্গে সালমান খানের তরুণ বয়সের মিল খুঁজে পান।

সম্প্রতি নতুন করে সুফিয়ানের ছবি প্রকাশ্যে আসার পর সেই পুরনো আলোচনা আবার সামনে আসে। সামাজিক মাধ্যমে কেউ তাকে সালমান খানের ‘ইয়ঙ্গার ভার্সন’ বলে মন্তব্য করেছেন।

আবার কেউ সরাসরি তাকে ‘৯০ দশকের সালমান খান’ বলে উল্লেখ করেছেন। তার স্টাইল ও শারীরিক গঠন নিয়েও প্রশংসা করেছেন অনেকে।

বিজ্ঞাপন

এক নেটিজেন তো মজা করে লিখেছেন, সুফিয়ানকে নাকি সালমান খানের চেয়েও বেশি সালমান খানের মতো মনে হচ্ছে। এমন মন্তব্যের পর তার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

সুফিয়ান সাজিদ নাদিয়াদওয়ালা ও ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার ছোট ছেলে। তার বাবা সাজিদ বলিউডের পরিচিত প্রযোজক এবং সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। সেই কারণে সুফিয়ানের সঙ্গে সালমানের ছবি বা উপস্থিতি নতুন করে আগ্রহ তৈরি করেছে।

তবে সুফিয়ান ভবিষ্যতে বাবার পথ অনুসরণ করে বলিউডে অভিনয়ে আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন

এদিকে সালমান খান বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম আসর নিয়ে ব্যস্ত। এর মধ্যেই সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ানকে ঘিরে নতুন করে শুরু হওয়া আলোচনা আবারও সামনে এনেছে তরুণ বয়সের সালমান খানের জনপ্রিয় চেহারা ও স্টাইলের প্রসঙ্গ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD