Logo

সৌদিতে মিসাইল হামলায় আহত প্রবাসী বাংলাদেশির মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৬, ১১:১৭
সৌদিতে মিসাইল হামলায় আহত প্রবাসী বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্র জানায়, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মামুন। পরে তাকে আল খারিজের ডা. সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মামাতো ভাই শাওন মড়ল জানান, বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়ে মামুন দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এবং শেষ পর্যন্ত হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি এক সন্তানের জনক।

বিজ্ঞাপন

মামুনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দ্রুত মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন। এছাড়া মামুনসহ আরও কয়েকজন বাংলাদেশি আহত হন। হামলায় মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD