Logo

ইরাকে মিসাইল হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৬, ১১:৫১
ইরাকে মিসাইল হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে চালানো ইরানের মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত হবি পাইক (৩৫) সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি নলি মিয়া পাইকের ছেলে।

বিজ্ঞাপন

নিহত হবি পাইক স্ত্রী মিতু আক্তার ও দুই কন্যা—আলিশা (১৪) ও হাবিবা (৮)সহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, হামলায় তার দুটি পা ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই কাদির গাজি।

বিজ্ঞাপন

প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে ইরাকে যান হবি পাইক। সম্প্রতি দেশটিতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন।

নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD