Logo

একদিনে কুয়েত থেকে দেশে ফিরল ৩০ বাংলাদেশির মরদেহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ২১:২১
একদিনে কুয়েত থেকে দেশে ফিরল ৩০ বাংলাদেশির মরদেহ
ছবি: সংগৃহীত

একসঙ্গে কুয়েত থেকে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

বিজ্ঞাপন

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।

একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফেরত আনা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তাদের তথ্যমতে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বিভিন্ন জটিলতার কারণে কুয়েতগামী একাধিক ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে এসব মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো বাংলাদেশে আনা হয়।

এত সংখ্যক মরদেহ একসঙ্গে দেশে ফেরায় বিমানবন্দরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

বিজ্ঞাপন

প্রবাসী সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের মৃত্যুর পর দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার প্রয়োজন রয়েছে, যাতে পরিবারগুলো দীর্ঘ অপেক্ষার কষ্ট থেকে মুক্তি পায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD