যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার পরিবার। প্রায় ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর এই মর্মান্তিক তথ্য সামনে আসে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত এ তথ্য জানান।
এ বিষয়ে জানতে চাইলে জাহিদ হাসান প্রান্ত বলেন, ‘পুলিশ আমাকে ফোন করে মৃত্যুর খবর জানায়। তারা জানান, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।’
বিজ্ঞাপন
এর আগে অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের মরদেহ উদ্ধারের কথা জানায়। এ ঘটনায় জড়িত সন্দেহে হিশাম আবুঘরবেহ (২৬) নামে নিহত জামিল আহমেদের রুমমেটকে আটক করে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) তারা পিএইচডি শিক্ষার্থী ছিলেন।
জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল সর্বশেষ তাদের আলাদা সময়ে দেখা যায়। সেদিন সকাল ৯টার দিকে জামিলকে তার ছাত্রাবাসে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে শেষবারের মতো দেখা যায়।
এরপর থেকেই তাদের সঙ্গে সহপাঠী, বন্ধু কিংবা পরিচিতদের কোনো ধরনের যোগাযোগ সম্ভব হচ্ছিল না। বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলে পরদিনই বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয় এবং পরবর্তীতে শুরু হয় পুলিশি তদন্ত।
বিজ্ঞাপন








