Logo

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ সোমবার দেশে পৌঁছাবে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৬, ১১:৪৬
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ সোমবার দেশে পৌঁছাবে
ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) সকালে ঢাকায় পৌঁছাবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। তবে একই ঘটনায় নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দূতাবাস সূত্রে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার পুলিশের কাছ থেকে লিমনের মরদেহ গ্রহণ করে টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষ। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে (ইউএসএফ) কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবারের সম্মতি নিয়ে ইসলামি বিধান অনুযায়ী মরদেহের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে।

আদালতের নথি ও তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনাটি ছিল পরিকল্পিত এবং অত্যন্ত নৃশংস। এই হত্যাকাণ্ড ঘিরে নতুন নতুন তথ্য সামনে আসায় উদ্বেগ বাড়ছে প্রবাসী বাংলাদেশি মহলে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD