সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ প্রবাসী বাংলাদেশির

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আলমগীর ও মো. ফরহাদ।
বিজ্ঞাপন
জানা গেছে, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির মরদেহ বর্তমানে রিয়াদের সুমোসি হাসপাতালে রাখা হয়েছে। তাদের দুজনেরই বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এলাকায়।
তবে কীভাবে এবং কখন এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। দুর্ঘটনার স্থান, সময় ও সংশ্লিষ্ট যানবাহন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ৭ সেপ্টেম্বর তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
বিজ্ঞাপন
ওই দুর্ঘটনায় গাড়িটির চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। পরে জানা যায়, নিহত চারজনই সিলেটের বাসিন্দা ছিলেন।








