বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার

বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভাষা শেখাতে প্রবাসীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।
বিজ্ঞাপন
২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। তবে রেমিট্যান্স পাঠানো কর্মীদের বড় একটি অংশ এখনো অদক্ষ। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়নের পাশাপাশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি অপ্রচলিত শ্রমবাজারে কাজের সুযোগ পেতে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় ভাষা শেখার খরচ জোগাতে ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে এক হাজার কোটি টাকার তহবিল দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে বিদেশগামী কর্মীরা ভাষা শিক্ষার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার হবে ৯ শতাংশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে, এর আওতায় বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকার তহবিল সরবরাহ করবে। সেই টাকা দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক যেসব দেশে আমাদের কর্মী যাবে, তাদের বেসিক ল্যাংগুয়েজ শেখাতে টাকা দেবে।’
তবে অর্থনীতিবিদ ও অভিবাসন খাত বিশেষজ্ঞরা এই তহবিলের সমালোচনা করছেন। প্রশ্ন তুলছেন এই ঋণের সঠিক ব্যবহার নিয়ে।
বিজ্ঞাপন
সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস শেকিল চৌধুরী বলেন, ‘ভাষা শিক্ষার জন্য ১০ লাখ কেন লাগবে? বিদেশ যাওয়ার পুরো প্রসেসেই তো এত টাকা লাগার কথা না। আর আপনি যদি উপরের একটা স্ল্যাব দিয়ে দেন, তাহলে তার নামে কিন্তু ১০ লাখ টাকা নিয়ে যাবে। সুতরাং এটাকে রিয়েল সেন্সে নিয়ে আসা উচিত।’
তবে প্রবাসী কল্যাণ ব্যাংক বলছে, ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতে আরোপ করা হয়েছে কঠিন শর্ত।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম বলেন, ‘উইদাউট কোল্যাটারাল জাপানে যেতে ১০ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছি। এই লোনটা আবার কিন্তু যে যাচ্ছে, তার অ্যাকাউন্টে যাচ্ছে না। জাপানে যে কলেজে সে ভাষা শিক্ষার জন্য ভর্তি হবে, সেই জায়গায় আমরা টিউশন ফি দিয়ে দেব।’
বিজ্ঞাপন
ব্যাংকটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভাষা শিক্ষা ছাড়াও অভিবাসন খাতের উন্নয়নে নিজস্ব নীতিমালা অনুযায়ী এই তহবিল ব্যবহার করতে পারবে প্রবাসী কল্যাণ ব্যাংক।








