মালয়েশিয়ান কুকুরের সহায়তায় বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার লোজিং হাইল্যান্ডসে পাহাড়ধসে মাটিচাপা পড়ে নিখোঁজ হওয়া বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসানের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) একটি সবজি খামারে পাহাড়ধসের সময় মাটির নিচে চাপা পড়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়া ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন ইউনিটের প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ফ্র্যাঙ্কি মাটির বিশাল স্তূপের নিচে ফাহাদের অবস্থান শনাক্ত করে। পরে উদ্ধারকর্মীরা মাটি সরিয়ে তার মরদেহ বের করে আনেন।
গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, মাটির বিশাল স্তূপের নিচ থেকে বাংলাদেশি ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, দুর্ঘটনার পর দ্বিতীয় দিনের মতো রোববার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ২০ জন সদস্য, তিনটি প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং একটি খননযন্ত্র অংশ নেয়। দীর্ঘ সময় ধরে মাটির স্তূপে তল্লাশি চালানোর পর ক৯ ইউনিটের কুকুর ফ্র্যাঙ্কি ফাহাদের অবস্থান শনাক্ত করে। পরে উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
ফাহাদ হোসানের বাড়ি বাংলাদেশের কোথায় এবং তিনি কতদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষে মরদেহ প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








