প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, এসআই প্রত্যাহার

বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে দ্বীপ মন্ডল নামে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) বিকেলে তাকে বাগেরহাট মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে রবিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে প্রবাসীর স্ত্রীর বাড়িতে এসআই দ্বীপ মন্ডলকে আটকে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
দ্বীপ মন্ডল বাগেরহাট মডেল থানার বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ কারণে দায়িত্বের অংশ হিসেবে ওই এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করা হবে। পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।








