Logo

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৭:৪১
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি।

দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশু মারা গেছে। ফলে এই সময়ে মোট সাত শিশুর প্রাণহানি ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর ল্যাবরেটরি পরীক্ষায় ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া শিশুটি ঢাকা বিভাগের বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে একজন, রাজশাহী বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন রয়েছে।

এদিকে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৩৭ জন ঢাকা বিভাগ থেকে এবং ৮৯ জন রাজশাহী বিভাগ থেকে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, হামের প্রাদুর্ভাব এখনও অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে এ রোগের ঝুঁকি বেশি। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা নেওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD