Logo

হামের ভয়াবহ বিস্তার: ২৬ দিনে প্রাণ গেল ১৬৬ শিশুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৮:৫৭
হামের ভয়াবহ বিস্তার: ২৬ দিনে প্রাণ গেল ১৬৬ শিশুর
ছবি এআই।

দেশজুড়ে হামের প্রকোপ ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ১৫ মার্চ থেকে মাত্র ২৬ দিনের ব্যবধানে হাম নিশ্চিত ও এর উপসর্গ নিয়ে মোট ১৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন শিশু, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্টভাবে তুলে ধরে।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১ জন শিশু। সব মিলিয়ে একদিনেই ৭ শিশুর প্রাণহানি ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ২৩ জন এবং সন্দেহজনক লক্ষণে আরও ১৪৩ জন শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২০ জন।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগের অবস্থান। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা বিভাগেই ১৫০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক লক্ষণ নিয়ে আরও ৫০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD