Logo

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১৭:০৭
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত ছিল ৩ জন ও ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

বিজ্ঞাপন

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকার ২ জন, রাজশাহীতে একজন ও সিলেটে ১ জন।  নিশ্চিত হামে মারা যাওয়া দুজন চট্টগ্রাম ও বরিশালের একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২২৬ জন। একই সময়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন।

বিজ্ঞাপন

অন্যদিকে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৪ হাজার ৬৬২ জন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণ ও কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯৯১ জন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD