Logo

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, দেড় মাসে মৃত্যু ৪০৯

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মে, ২০২৬, ২০:৫৪
হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, দেড় মাসে মৃত্যু ৪০৯
প্রতীকী ছবি

দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতদের মধ্যে চারজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে, আর সাতজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ মে সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ৪০৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৬৫ শিশু। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ৩৪৪ শিশু।

বিজ্ঞাপন

এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হওয়া শিশুর সংখ্যা বেড়েছে আরও ১ হাজার ৭০৮ জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত দেড় মাসে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮১৯ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৪৯ হাজার ১৫৯ শিশু।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, দেশের অন্যান্য বিভাগের তুলনায় ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। বিভাগটিতে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮২৮ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার করা এবং দ্রুত আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষ করে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD