Logo

২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১৫:২৮
২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছবি এআই।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭২ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও সংশ্লিষ্ট উপসর্গ শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে।

বিজ্ঞাপন

একই সময়ে নতুন করে ১১৮ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৩৪১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এতে করে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ৫০ হাজার ৫০০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৬ হাজার ৯৩৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৫ হাজার ৯৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৩১ হাজার ৯৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। একই সঙ্গে উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD